রাজবাড়ীর পাংশা পৌর শহরে উপজেলা ও পৌর বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যার পর মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন প্রান্তর প্রদক্ষিণ শেষে শহরের আব্দুল মালেক প্লাজার সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহরাম হোসেন সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রিংকু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বাংলার মাটিতে রাজনীতি, মিছিল মিটিং করার কোনো অধিকার নেই, রাজবাড়ী-২ আসনের কোথায়ও কর্মসূচি করতে দেওয়া হবে না। পাড়া মহল্লায় নেতাকর্মীরা সজাগ থাকবেন নৈরাজ্য ঠেকাতে বিএনপি যুবদল-ছাত্রদল মাঠে ছিল আছে থাকবে।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম মিষ্টি,উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সেলিম মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. রুহুল আমিন, ছাত্রদলের সভাপতি মো. শামীম আহম্মেদ রুবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফসহ পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









