কিশোরগঞ্জের কটিয়াদীতে উদ্ধার হওয়া অজ্ঞাত এক যুবকের মরদেহের পরিচয় ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাঁঠালতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মো. হামজা (২৩)। তিনি উপজেলার জালালপুর ইউনিয়নের নোয়াকান্দী গ্রামের দুলুমিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাঁঠালতলা এলাকায় অজ্ঞাত হিসেবে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একপর্যায়ে পিবিআইয়ের বিশেষজ্ঞ দল আধুনিক ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় নিশ্চিত করে।
পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








