নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা ও নাশকতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৫৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) গোপালগঞ্জ সদর থানার এসআই জালাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গত ১০ নভেম্বর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকে লগি-বৈঠা নিয়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন।
এ সময় তারা বিক্ষোভ মিছিল, যানবাহন ভাঙচুরসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ড চালান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








