পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও প্রচারণার লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলা পরিষদের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ ।
সোনালী ব্যাংকের ভাঙ্গুড়া শাখার ম্যানেজার ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. জাবেদ আলীর সভাপতিত্বে এবং প্রিন্সিপাল অফিসার মো. নুরুল ইসলামের পরিচালনায় কর্মসূচির ঋণ ও অবুদান সুবিধাসহ বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অঞ্চলের যুগ্ম পরিচালক মো. রিপন আলী।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সোনালী ব্যাংকের সহকারী উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান, প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম।
এতে উপজেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও যুব সমাজের প্রতিনিধিরা অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








