দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছেন মোহাম্মদ মোরশেদ আলম। সংস্থাটির নিজস্ব জনবল থেকে তিনি সপ্তম কর্মকর্তা, যিনি মহাপরিচালক পদে নিয়োগ পেলেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে নিজস্ব কর্মকর্তা হিসেবে পরিচালক থেকে পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছিলেন আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার।
মোহাম্মদ মোরশেদ আলমও তাদের একই ব্যাচের কর্মকর্তা। ১৯৯৫ সালে তিনি দুদকে সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








