ভোলার মনপুরায় পুলিশের অভিযানে ১৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। বুধবার রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় মতলব মেম্বারের বাড়ির সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটক দুই যুবক হলেন বাবলু (৩০) ও ইয়াছিন (২৫)। তাদের দুজনের বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামে। পুলিশ জানায়, আটকের সময় তাদের প্যান্টের পকেট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবাসহ আটক দুই আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








