রাজশাহীর তানোরে অবৈধভাবে সার মজুত করার অপরাধে রহমান হিমাগারের ডিজিএম হালিমকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার রহমান হিমাগারের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
জানা গেছে, বেশ কয়েকদিন ধরে পার্শ্ববর্তী উপজেলা থেকে রাতের আধারে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই হালিম হিমাগারের একটি টিনের ঘরে বিপুল পরিমাণ সার মজুদ করেছেন। বৃহস্পতিবার সকালের দিকে চৌবাড়িয়া, দেলুয়াবাড়ি ও নিয়ামতপুর উপজেলা থেকে সার আসছিল। এ সময় স্থানীয় কৃষকরা সারের গাড়ি আটকিয়ে প্রশাসনে খবর দেয়।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ঘটনার সত্যতা পেয়ে সেখানেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিজিএম হালিমকে ২০ হাজার টাকা ও বহনকারী রিপন আলীকে ৩ হাজার টাকা জরিমানা করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









