গাজীপুরের টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুই থানা এলাকা থেকে ১৪ জন করে মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধিক নেতা-কর্মী রয়েছেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুল আলম ও টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








