মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরকে গ্রেপ্তারের পর জামিন দিয়েছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পাখিয়ালা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে আদালতে হাজির করা হলে তার জামিন মঞ্জুর হয়।
আদালতের বেঞ্চ সহকারী রিপন আহমদ জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম সুন্দর ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর ছাত্র সমন্বয়ক আবু হাসানের দায়ের করা একটি রাজনৈতিক মামলার ৩ নম্বর আসামি। এ ছাড়া সম্প্রতি দায়ের করা একটি মারামারির মামলাতেও তিনি আসামি। এসব মামলার পরিপ্রেক্ষিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছিল।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








