কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা বিদ্যুৎ হোসেনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) মধ্যরাতে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বিদ্যুৎ হোসেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের অন্যতম সদস্য ও সদর উপজেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই গ্রামের হোসেন আলীর ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং সরকারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার পাশাপাশি বিদ্যুতের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









