কিশোরগঞ্জের নিকলীতে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকাসহ মোছা. রানু (২৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে নিকলী থানাধীন ভাটিবরাটিয়া হাওর এলাকায় তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার উপপরিদর্শক (এসআই) রোমান খান, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমজাদ ও এএসআই জাকিরের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রানুর বসতবাড়ি তল্লাশি করে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহম্মেদ জানান, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









