ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক ও এক তরুণী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেলচালক রাফি (২০) ও আরোহী জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। রাফি ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকার মঞ্জুর আলম বাবুর ছেলে। জ্যোতি একই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৪৪-৫৯৪৩) নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অজ্ঞাতপরিচয় একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই রাফি ও জ্যোতির মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. সোহেল রানা জানান, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









