সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বোট দুটি থেকে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত ৩টার দিকে কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ সেন্টমার্টিনের দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালায়। ‘অপারেশন কোরাল দ্বীপ’-এর আওতায় দায়িত্ব পালনকালে প্রায় ১২ মিটার গভীর সমুদ্রে সন্দেহজনক দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট শনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে বোট দুটি জব্দ এবং তল্লাশি করে ট্রলিং জাল ও সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় ৩৮ জেলেকে আটক করা হয়।
কোস্ট গার্ডের ওই কর্মকর্তা আরও জানান, জব্দ করা বোট, জাল ও মাছ এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









