পটুয়াখালীর দুমকিতে বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে গরু মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
রবিবার(১৫ নভেম্বর) পশ্চিম লেবুখালী নূর কোচিং সেন্টার প্রাঙ্গণে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অপ্রাতিষ্ঠানিক ট্রেডের আওতায় এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
দুমকি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আশীষ হাজরা। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাব দুমকির অর্থ সম্পাদক মো. জসিম উদ্দিন ও পটুয়াখালী জেলা কালবেলা প্রতিনিধি আরিফ হোসেন।
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. কুদ্দুসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. আব্দুল জলিল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশিক্ষণার্থীরা।

বক্তারা বলেন, বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর ও আত্মনির্ভরশীল করতে যুব উন্নয়ন অধিদপ্তরের এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








