“না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি”—নিজের ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১৫ নভেম্বর) দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দুই সপ্তাহের জন্য দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এই সময়ের মধ্যেই সবকিছু ঠিক করে দিতে পারবেন। তাঁর এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
তবে কোন প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








