রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজৈরে এমপি জাহান্দারের উপস্থিতিতে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম

আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম

রাজৈরে এমপি জাহান্দারের উপস্থিতিতে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান

মাদারীপুরের রাজৈরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজৈর বাজারে এ অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করে আনছারী ফুডকে ১ হাজার টাকা, বড়ুয়া ব্যাগ হাউসকে ১ হাজার টাকা এবং গৌর নিতাই স্টোরকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া উপস্থিত থেকে বাজারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁর সঙ্গে রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু, সাংগঠনিক সম্পাদক মহসিন ফকির এবং দলের অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনা করেন মাদারীপুর জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রুবেল মিয়া এবং স্যানিটারি ইন্সপেক্টর মো. নুরুজ্জামান মোল্লা প্রমুখ।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.