গাইবান্ধায় পৃথক অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু বকর সিদ্দিক ও দপ্তর সম্পাদক মো. মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ও সন্ধ্যায় জেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক থেকে দপ্তর সম্পাদক মো. মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যা আনুমানিক ৫টা ৩০ মিনিটে জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিককে তার নিজ বাড়ির পশ্চিম পাশে ছোট ভাই মো. হামিদের তিনতলা ভবনের দ্বিতীয় তলা থেকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আবু বকর সিদ্দিককে তাঁর ভাইয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক থেকে মাসুদ রানাকেও গ্রেপ্তার করে ডিবি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








