ময়মনসিংহের মুক্তাগাছায় সন্ধ্যায় নিখোঁজ হওয়া জাকিয়া (১১) নামের এক স্কুলছাত্রীর অর্ধ-বিবস্ত্র ও মুখে ওড়না পেচানো অবস্থায় ধানক্ষেতের আইল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
বুধবারর (১৮ নভেম্বর) সকালে উপজেলার দাওগাঁও ইউনিয়নের দাওগাঁও নামাপাড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত জাকিয়া ওই একই এলাকার আইয়ুব আলীর নাতনি এবং ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বাসিন্দা আব্দুল সাত্তারের মেয়ে। সে স্থানীয় বাদে পাবইজান প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।
নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দাওগাঁও নামাপাড়ায় নানার বাড়িতে থাকতো জাকিয়া। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যায় সে। দীর্ঘসময় বাড়িতে না ফেরায়, বাড়ীর লোকজন রাতভর আশপাশের এলাকা এবং আত্মীয় স্বজনের মাধ্যমে খোঁজখবর নিলেও কোনো সন্ধান মেলেনি।
ঘটনায় পরদিন থানায় যাওয়ার কথা থাকলেও সকালেই মুখে ওড়না পেচানো অর্ধ-বিবস্ত্র তার লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে আশপাশের লোকজন ডাক দেন স্থানীয় কৃষক। প্রতিবেশীরা এসে পুলিশ এবং পরিবারের লোকজনকে খবর দেয়। পরে
পরিবারের লোকজন লাশটি নিখোঁজ জাকিয়ার বলে নিশ্চিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন জানান, সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর বাড়িতে ফেরেনি জাকিয়া। সকালে ধানক্ষেতের আইলে কলা গাছের নিচে তার লাশ পাওয়া যায়। সে সময় তার মুখে ওড়না পেচানো এবং পরনের পোশাক আংশিক খোলা অবস্থায় দেখা যায়। মনে হচ্ছে তার উপর অমানুষিক নির্যাতন করা হয়েছে পরে মুখে তারই ওড়না পেচিয়ে হত্যা করা হয়েছে।
নাতনি হত্যার সুষ্ঠু বিচার চেয়ে কথা বলতে গিয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়েন জাকিয়ার বৃদ্ধ নানী মোজেদা খাতুন।এমন পাষবিক হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে স্থানীয়রা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে মুখে ও গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তদন্তর পর বিষয়টি পরিষ্কার হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








