ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে নানা কৌতূহল। রাতের অন্ধকারে একটি স্থাপনায় আগুন জ্বলছে—এমন একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে শুধু ‘বাংলাদেশ’ লিখেছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেন রুমিন ফারহানা।
প্রকাশিত ছবিতে দেখা যায়, রাতের অন্ধকারে একটি স্থাপনায় দাউ দাউ করে আগুন জ্বলছে। তবে ছবিটির সঙ্গে কোনো বিস্তারিত ব্যাখ্যা, ঘটনার স্থান কিংবা সময় উল্লেখ করেননি তিনি। ক্যাপশনে মাত্র একটি শব্দ—‘বাংলাদেশ’।
সংক্ষিপ্ত এই পোস্টের মাধ্যমে সংসদ সদস্য কী বার্তা দিতে চেয়েছেন, তা স্পষ্ট নয়। ছবিটি দেশের কোনো সাম্প্রতিক ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না, নাকি এর মাধ্যমে ভিন্ন কোনো বক্তব্য তুলে ধরতে চেয়েছেন, সে বিষয়েও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
এদিকে পোস্টটির প্রকৃত প্রেক্ষাপট সম্পর্কে রুমিন ফারহানার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে ছবিটি কোথাকার, কী কারণে সেখানে আগুন লেগেছে কিংবা পোস্টের অন্তর্নিহিত বার্তা কী—এসব প্রশ্নের উত্তর এখনো অজানা।
একটি অগ্নিকাণ্ডের ছবি আর ক্যাপশনে একটি শব্দ—‘বাংলাদেশ’। রহস্যময় এই পোস্টের ব্যাখ্যা জানতে এখন সংসদ সদস্যের পরবর্তী বক্তব্যের অপেক্ষা।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








