দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল।
রব্বিার (২২ নভেম্বর) বিকেলে নগরীর হরিকিশোর রায় রোডে বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
পরে স্টেশন চত্বরে সমাবেশে স্বেচ্ছাসেবক দলের নেতারা আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে দলীয় নেতাকর্মীসহ দেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল আমিন খসরুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব সোহেল খান, সাবেক সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন জনি, রেজাউল করিম রবি, ফরহাদ হোসেন ও নাফিজ ইমতিয়াজ রোমনসহ অন্য নেতাকর্মীরা।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








