শনিবার, ২১ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

আসামীদের গ্রেফতারের দাবিতে মিছিল

শরণখোলায় ছাত্রদল নেতা মাসুম হত্যা, শিবির নেতার উপর হামলার অভিযোগ

প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ১০:০১ এএম

আপডেট: ০৭ মার্চ ২০২৬, ১০:০২ এএম

শরণখোলায় ছাত্রদল নেতা মাসুম হত্যা, শিবির নেতার উপর হামলার অভিযোগ

শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন খুড়িয়াখালি গ্রামে ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মাসুম নিহতের ঘটনায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে চলছে মিছিল সমাবেশ। ঘটেছে একাধিক হামলার ঘটনা।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় তাফালবাড়ি বাজারে হামলার শিকার হয়েছেন শিবির নেতা ও সৌদি প্রবাসী জাকারিয়া (৩০)। তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাফালবাড়ি বাজারে ইফতার কিনতে গেলে তাকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে ডেকে নিয়ে বেদম মারপিট করা হয়। স্থানীয় বিএনপি কর্মীরা তাকে মারপিট করে বলে তার অভিযোগ। এর আগে মঙ্গলবার রাতে উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মিজানুর রহমান ও অনুরুপ হামলার শিকার হয়েছিলেন। 

গত ১ মার্চ রাতে ঐ ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামে ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মাসুম নিহতের ঘটনায় শরণখোলার রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। 

বৃহস্পতিবার বিকালে সাউথখালী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে তাফালবাড়ি বাজারে মাসুম হত্যার প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জামায়াত ও শিবির বিরোধী নানা শ্লোগান দেয় বিএনপির কর্মীরা। সমাবেশে ছাত্রদল নেতা মাসুম হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন। 
এর কিছু সময় পরই শিবির নেতা ও সৌদি প্রবাসী জাকারিয়া হামলার শিকার হন। 

শুক্রবার (৬ মার্চ) সকালে ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মাসুম হত্যার প্রতিবাদ ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে প্রত্যন্ত খুড়িয়াখালি গ্রামে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মাসুমের পরিবারের সদস্যসহ বেশ কিছু নারী পুরুষ অংশগ্রহণ করে। এসময় মাসুম হত্যা মামলার আসামীরা মাসুমের পরিবারের সদস্যদের নানারকম হুমকি ও ভয় ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ করেন তারা।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.