লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পৃথক দুইটি স্থানে গলায় ফাঁস দিয়ে এক যুবক ও এক যুবতীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। একই দিনে এমন দুইটি মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গতকাল রবিবার (৮ মার্চ) পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নতুন ব্রিজ সংলগ্ন নিজ বাড়িতে শুকুর(২৩) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
অন্যদিকে একই দিনে রায়পুর পৌর এলাকার লেংড়া বাজার সংলগ্ন গোলাম হায়দার বাড়ির সামনে একটি ভাড়া বাসায় এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন,দুইটি ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









