ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক পরিবহন আইন বাস্তবায়নে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি মোটরসাইকেল জব্দ এবং দুইজন চালককে জরিমানা করা হয়।
বুধবার (১১ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
বিআরটিএ ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মো. মামুনুর রশিদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন কাগজপত্র যাচাই করা হয়। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় তিনটি মোটর সাইকেল জব্দ করা হয়। এছাড়া দুইটি মোটর সাইকেলকে সতর্কতামূলকভাবে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার।
অভিযান চলাকালে সড়কে চলাচলকারী মোটরসাইকেল চালকদের লাইসেন্স, রেজিস্ট্রেশন ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ ধরনের অভিযান সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আইন মেনে চলতে চালকদের সচেতন করতে নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া বিআরটিএ’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









