সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাশিয়ার তেল আমদানি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ১০:০১ পিএম

আপডেট: ১৩ মার্চ ২০২৬, ১০:০১ পিএম

রাশিয়ার তেল আমদানি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ‘রাশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। আমরা মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে।’

শুক্রবার (১৩ মার্চ) বিকালে সিলেট সার্কিট হাউজে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে। তিনি যাতে ভারত থেকে কোনো সন্ত্রাসী পদক্ষেপ না নিতে পারেন সে বিষয়ে ভারত নিশ্চিত করলে আমাদের মধ্যে সম্পর্কেও কোনো বাধা নেই। গত দেড় দশক ভারতের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক ছিল না, ছিল শেখ হাসিনার সাথে। সম্পর্ক করতে হবে দুইদেশের জনগণের মধ্যে।

তিনি আরো বলেন, শহীদ ওসমান হাদীর খুনিদের গ্রেপ্তারের বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানায়নি। তবে, খুনিদের দেশে ফিরিয়ে আনতে কথাবার্তা চলছে।

সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ধরনের আপস করা হবে না জানিয়ে হুমায়ুন কবির বলেন, প্রশাসনকে আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে এতে সরকারের পূর্ণ সমর্থন থাকবে।

সিলেটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সিলেটের উন্নয়নের জন্য সর্বোচ্চ বাজেট নিশ্চিত করতে যা প্রয়োজন, সরকার তা করবে। সিলেটকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তিনি আরো বলেন, তুরস্কের সাথে বিভিন্ন সেক্টরে কো-অপারেশন আছে। তাদের সাথে ঐতিহাসিক সম্পর্ক আমাদের, ব্রাদারলি সম্পর্ক আমাদের অনেক দিনের। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এই সম্পর্কের সূচনা হয়েছিল। ইনশাআল্লাহ- এটাকে আমরা আরো জোরদার করব।

এ সময় সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা প্রশাসক মো. সারোয়ার আলম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাহাত/সিলেট/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.