বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নরসিংদীতে প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৩:০৪ পিএম

আপডেট: ১৫ মার্চ ২০২৬, ০৩:০৪ পিএম

নরসিংদীতে প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের একদিন পর প্রতিবেশীর ভবনের ছাদ থেকে আবদুর রহমান নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার মরজাল ইউনিয়নের চর-মরজাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান (৬) উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের মালয়েশিয়া প্রবাসী শক্কুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৪ মার্চ) সকালে আবদুর রহমান মায়ের কাছ থেকে টাকা নিয়ে দোকান থেকে খাবার কিনে খায়। পরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল আবদুর রহমান। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়। রোববার সকাল ১০টার দিকে প্রতিবেশী ইদ্রিস মিয়া তার নির্মাণাধীন বাড়ির ছাদে পানি দিতে গেলে সেখানে আবদুর রহমানের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি আশপাশের লোকজন ও পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

শিশুর মা বলেন, শনিবার সকালে বাড়ি থেকে আমার ছেলে নিখোঁজ হয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। আজকে সকালে প্রতিবেশীর ছাদে তার মরদেহ পাই। আমাদের কোনো শত্রু নেই। আমি ছেলে হত্যার বিচার চাই।

রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, শিশুটির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এ ব্যাপারে তদন্তের পর বিস্তারিত বলা যাবে। আর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের মাধ্যমে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


 

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.