সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

আমরা বিশ্বাস করি, কৃষক বাঁচলে দেশ বাঁচবে: প্রধানমন্ত্রী

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৪:২৪ পিএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৮ পিএম

আমরা বিশ্বাস করি, কৃষক বাঁচলে দেশ বাঁচবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমরা এমন একটি দল, যারা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয়। আমরা জানি বেশির ভাগ মানুষ গ্রামে থাকে। কৃষির সঙ্গে অনেকে জড়িত। আমরা বিশ্বাস করি, কৃষক বাঁচলে দেশ বাঁচবে।’

সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামকস্থানে ১২ কিলোমিটার খাল খননের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা জানি বেশির ভাগ মানুষ গ্রামে থাকে। কৃষির সঙ্গে অনেকে জড়িত। আমরা বিশ্বাস করি, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এ জন্য আমরা মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ মওকুফের ব্যবস্থা করেছি।’

তারেক রহমান বলেন, আজকে যে মাসে ৫ হাজার টাকা কামাই করে, আমরা চাই তার আয়-রুজিটা আগামী দুই-চার বছরের মধ্যে ৫ থেকে ১০ হাজারে পৌঁছেবে। আজকে যে দুই হাজার টাকা ইনকাম করে, আমরা চাই এমন পলিসি নিতে যার মাধ্যমে তার ইনকামটা ডাবল হবে আগামী দুই-চার বছরের মধ্যে। এটাই হচ্ছে আমাদের রাজনীতির লক্ষ্য, এটাই শহীদ জিয়ার রাজনীতি, এটাই খালেদা জিয়ার রাজনীতি, এটাই হচ্ছে আপনাদের নির্বাচিত বিএনপি সরকারের রাজনীতি।

অনুষ্ঠানে এ সময় বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.