সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ময়মনসিংহে খাল খনন উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৫:০৬ পিএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৫:০৬ পিএম

ময়মনসিংহে খাল খনন উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

সারা দেশের মতো ২০২৫–২০২৬ অর্থবছরের দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সিংড়ার খাল পুনঃখনন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

সোমবার (১৬ মার্চ) দুপুরে প্রকল্পের ৫.৮০০ কিলোমিটার অংশে (লাঙ্গুলিয়া কাজলকোঠা বিল থেকে বাদেকলমোহনা পর্যন্ত) ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ এবং সিংড়ার খালে মাছের পোনা অবমুক্ত করার পর তিনি খাল খনন কার্যক্রমে অংশ নেন।

এ সময় মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার কামরুল হাসান, মুক্তাগাছার ইউএনও কৃষ্ণ চন্দ্রসহ প্রশাসনের কর্মকর্তারা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় যোগ দিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার নেতৃত্বে আগামী দিনগুলোতে সেগুলো বাস্তবায়ন করা হবে। তারই ধারাবাহিকতায় খাল খনন কর্মসূচি, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানসহ আরও বেশ কয়েকটি প্রকল্প চলমান রয়েছে।

খাল খনন শুরু হওয়ায় স্থানীয় কৃষক ও এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, খাল ভরাট হয়ে যাওয়ার কারণে প্রতি আমন মৌসুমে অন্তত ৫০০ থেকে ৬০০ একর আমন ধানের ক্ষেত প্রতিবছর তলিয়ে যেত।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.