সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

হাতিয়ার ইউএনওর ভিডিও ভাইরাল

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৮:০২ পিএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৮:০২ পিএম

হাতিয়ার ইউএনওর ভিডিও ভাইরাল

নোয়াখালীর হাতিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলা উদ্দিন-কে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে কিছু ঘটনার দৃশ্য দেখা যাচ্ছে বলে দাবি করেছেন নেটিজেনরা।

স্থানীয়রা ভিডিওটির সত্যতা ও ঘটনার প্রেক্ষাপট জানতে আগ্রহী। তবে ইউএনও মো. আলা উদ্দিন বলেছেন, “ভাইরাল হওয়া ভিডিওটি সম্পূর্ণ এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি। আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”

সচেতন মহল মনে করাচ্ছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও ভাইরাল হলে সেটির সত্যতা যাচাই না করে মন্তব্য বা প্রচার করা উচিত নয়। এতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

স্থানীয়রা ভিডিওটির প্রকৃত ঘটনা জানতে সংশ্লিষ্ট প্রশাসনের তদন্তের দাবি জানিয়েছে। 

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.