রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

৮ উইকেটে ২০৬ রান নিয়ে চা বিরতিতে পাকিস্তান

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৩:০১ পিএম

আপডেট: ১৭ মে ২০২৬, ০৩:০১ পিএম

৮ উইকেটে ২০৬ রান নিয়ে চা বিরতিতে পাকিস্তান

দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনটাও বাংলাদেশের। প্রথম সেশনের মতো এই সেশনেও বাংলাদেশ তুলে নিয়েছে ৪ উইকেট। আউট হয়েছেন বাবর, সালমান, রিজওয়ান ও হাসান। 

এক প্রান্তে টানা বোলিং করে গেলেন তাইজুল ইসলাম। চমৎকার বোলিংয়ে বাঁহাতি এই স্পিনার নিলেন তিন উইকেট। এক প্রান্ত আগলে রেখে পাকিস্তানকে এগিয়ে নেওয়া বাবর আজমের প্রতিরোধ ভাঙলেন নাহিদ রানা। দুই বোলারের নৈপুণ‍্যে আরেকটি ভালো সেশন কাটাল বাংলাদেশ।

দ্বিতীয় দিন চা-বিরতিতে যাওয়ার সময় ৫৫ ওভারে ৮ উইকেটে ২০৬ রান করেছে পাকিস্তান।

৯ বলে একটি করে ছক্কা ও চারে ১০ রানে খেলছেন খুররাম শাহজাদ। ১৭ বলে একটি করে ছক্কা ও চারে ১২ রানে ব‍্যাট করছেন সাজিদ খান।

চা-বিরতির আগে সাজিদের উইকেটও হারাতে পারত পাকিস্তান। মেহেদী হাসান মিরাজের বলে সীমানায় ক‍্যাচ নিলেও কার্টেনে পা দিয়ে ফেলেন শরিফুল ইসলাম। আউট না হয়ে উল্টো ছয় পেয়ে যান যান ব‍্যাটসম‍্যান।

প্রথম সেশনে চার উইকেট হারিয়েছিল পাকিস্তান, দ্বিতীয়টিতেও হারাল চারটি। প্রথম ইনিংসে লিড নেওয়ার পখ বহুগুণ কঠিন এখন সফরকারীদের জন‍্য। এখনও ৭২ রানে পিছিয়ে রয়েছে শান মাসুদের দল। 

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.