রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গোমস্তাপুরে ৫৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০২:৫১ পিএম

আপডেট: ১৭ মে ২০২৬, ০২:৫১ পিএম

গোমস্তাপুরে ৫৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫৭০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রবিবার (১৭ মে ২০২৬) সকাল ৭টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলার গোমস্তাপুর উপজেলার ধুলাউড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তি দোস্ত মোহাম্মদ (৫৪), তিনি মৃত পেশকার আলীর ছেলে। তার বাড়ি গোমস্তাপুর উপজেলার ধুলাউড়ী এলাকায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানকালে দোস্ত মোহাম্মদের নিজ শয়নকক্ষের আলমারির উপরের ড্রয়ার তল্লাশি করে ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।

এ ঘটনায় এসআই মামুনুর রশীদ গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের “জিরো টলারেন্স” নীতির আলোকে ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।

ন/শি/কাও

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.