দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সরকারি যাকাত ফান্ডের আওতায় দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। এতে উপজেলার ৩৮ জন উপকারভোগীর মাঝে মোট ৭৬ হাজার টাকা প্রদান করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুল মজিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখাে ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নির্বাচিত উপকারভোগীদের হাতে যাকাতের অর্থ তুলে দেওয়া হয়। এই সহায়তা প্রাপ্তদের জন্য স্বল্প পরিসরে হলেও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









