বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নেত্রকোনায় গরু জবাই নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১০:২০ এএম

আপডেট: ১৯ মার্চ ২০২৬, ১০:২০ এএম

নেত্রকোনায় গরু জবাই নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

নেত্রকোনার মদনে আসছে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে গরু জবাই ও মাংস বন্টন করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ মার্চ) নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নে কাওয়ালিবিন্নী গ্রামে এমন ঘটনা ঘটেছে।

এ সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাদেক (৩৫) ও জানে আলম(৩০)। এ দুজনকে তখন আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য  ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালিবিন্নী গ্রামের লোকজন ঈদে উপলক্ষে গরু জবাই করে মাংস বন্টন করবে। দুই পক্ষের মধ্যে গরু কেনার সিদ্ধান্ত নেয়। গরুর এই মাংস বণ্টন ও ক্ষমতা জাহির নিয়ে এ গ্রামের বজলু মিয়া (৬০) ও মাজু মিয়ার (৪০) লোকজনের মধ্যে বাকবিতন্ডা হয়।

এ নিয়ে দুই পক্ষের লোকজন উত্তেজিত হয়।এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে এলে তুমুল সংঘর্ষ হয়। এ সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়। দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

জানতে চাইলে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাংশু কুমার দে বলেন, ঘটনাটি সত্য। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। পরিবেশ নিয়ন্ত্রণে এসেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.