শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শাহ আরেফিন টিলায় পাথরসহ ৩৯ ট্রাক্টর জব্দ, আটক ৫

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৮:১০ পিএম

আপডেট: ২০ মার্চ ২০২৬, ০৮:১০ পিএম

শাহ আরেফিন টিলায় পাথরসহ ৩৯ ট্রাক্টর জব্দ, আটক ৫

সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাথর ও বালু জব্দ করা হয়েছে। এ সময় ৩৯টি ট্রাক্টর এবং এসবের সাথে জড়িত থাকার অভিযোগে ৫ ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) রাত আড়াইটার দিকে পুলিশ, উপজেলা প্রশাসন ও বিজিবি যৌথ অভিযান চালায়। অভিযানে অবৈধ পাথর বোঝাই ৩৯টি মাহিন্দ্র ট্রাক্টর, ৭ হাজার ঘনফুট পাথর এবং ২৩০ ঘনফুট বালু জব্দ করা হয়।

এছাড়া পাঁচজনকে আটক করা হয়। তারা হলেন- জাহাঙ্গীর গাজী (৩৮), মো. বিল্লাল (৩০), মো. মাসুক মিয়া (৩৫), ছালিক মিয়া (২০) ও রুপজান (৬৫)।

কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার ও ৪৮ বিজিবির টুআইসি মেজর নুরুল হুদার নেতৃত্বে অভিযানে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য অংশ নেন।

পরে আটক পাঁচ ব্যক্তি এবং জব্দকৃত বালু-পাথর কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

রাহাত/সিলেট/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.