বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নিজেদের সংখ্যালঘু মনে করার কোন কারণ নেই : ডেপুটি স্পিকার

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ০৮:৪০ পিএম

আপডেট: ২১ মার্চ ২০২৬, ০৮:৪১ পিএম

নিজেদের সংখ্যালঘু মনে করার কোন কারণ নেই : ডেপুটি স্পিকার

বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সংবিধানে জাতি,ধর্ম, বর্ণ সবার সমান অধিকার নিশ্চিত করা আছে। যে জাতি আপনি হোন না কেন সবাই এ দেশের  নাগরিক। আমরা কেউ ‘মাইনরিটি’ বা সংখ্যালঘু নই। নিজেদের সংখ্যালঘু ভেবে হীনম্মন্যতায় ভোগার কোনো কারণ নেই। এরকম সংকীর্ণ ধারণা থেকে আমাদের সবাইকে ও তরুণ প্রজন্মকে বেরিয়ে আসতে হবে।”

শনিবার (২১ মার্চ) বিকেলে নেত্রকোনার দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি) উইমেন্স সোসাইটির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

জেলার সীমান্তবর্তী দুর্গাপুরে জিবিসি শতরূপা ভবন প্রাঙ্গণে ২০ থেকে ২২ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী জিবিসি উইমেন্স সোসাইটির ‘সুবর্ণজয়ন্তী (৫০তম মহিলা ক্যাম্প)’ অনুষ্ঠান চলবে।

এসময় ব্যারিস্টার কায়সার কামাল জাতি গঠনের ক্ষেত্রে দেশের সর্বত্র নারী শিক্ষার ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, পরিবারের প্রধান চালিকাশক্তি হচ্ছে নারী। সেই নারী সুশিক্ষিত হলে তখন একটি পরিবার বা সমাজ তখনই আলোকিত হতে পারে।যখন নারীদের আধ্যাত্মিক ও শিক্ষাগত ক্ষমতায়ন ঘটে।

 তিনি জিবিসি সম্প্রদায়ের যুবক যুবতীদের দেশে-বিদেশে উচ্চশিক্ষা অর্জনের জন্য বিভিন্ন দূতাবাসের (অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র) সাথে যোগাযোগের প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরেন।  এক্ষেত্রে তার নিজের সার্বিক সহযোগিতার আশ্বাস ও তিনি উল্লেখ করেছেন।

আদিবাসী সম্প্রদায়ের ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে তিনি বলেন, “বাংলাদেশ একটি সুন্দর বাগানের মতো, এখানে হিন্দু, মুসলিম, গারো, হাজং, খ্রিষ্টানসহ বিভিন্ন সব সম্প্রদায়ের মানুষ বসবাস করছেন।আমি এই বাগানের একজন মালী হিসেবে আপনাদের সবার সাথে কাজ করতে চাই। আমি এক্ষেত্রে সবসময় আপনাদের পাশে থাকতে চাই।” 

অনুষ্ঠানে সেন্ট্রাল উইমেন্স সোসাইটি (জিবিসি) এর সভাপতি পা. সুলেখা স্রং এর সভাপতিত্ব করেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের (ফুলবাড়িয়া এপি) এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিসেস নম্রতা হাউই, বিশেষ অতিথি ছিলেন জিবিসি’র প্রেসিডেন্ট সুবন্ত রখো।

অনুষ্ঠানে প্রথমেই ঐতিহ্যবাহী গারো নৃত্যের মাধ্যমে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের বরণ করে নেওয়া হয়। পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে সুবর্ণজয়ন্তীর কেক কাটেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে গারোদের ঐতিহ্যবাহী পাগড়ি ও উত্তরীয় পরিয়ে বিশেষ মর্যাদা প্রদান করা হয়।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.