মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পায়রা পাড়ে উপচেপড়া ভিড়, উৎসবে মুখর দুমকি

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৫:১৬ পিএম

আপডেট: ২৩ মার্চ ২০২৬, ০৫:১৬ পিএম

পায়রা পাড়ে উপচেপড়া ভিড়, উৎসবে মুখর দুমকি

পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর নিচে নদীর স্নিগ্ধ বাতাসের সঙ্গে মিশেছে ঈদের আনন্দ। সেখানে আয়োজিত মাসব্যাপী ‘ঈদ আনন্দ মেলা’র তৃতীয় দিনে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে পুরো এলাকা।

সোমবার (২৩ মার্চ) সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে মেলা প্রাঙ্গণে, যা সন্ধ্যার পর রূপ নেয় বিশাল জনস্রোতে।

লেবুখালী পায়রা সেতু সংলগ্ন এই নতুন পর্যটন স্পটটি এখন স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের প্রধান আকর্ষণ। বিশেষ করে শিশু ও তরুণদের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ। মেলায় আসা দর্শনার্থীদের জন্য বিনোদনের নানা অনুষঙ্গ সাজানো হয়েছে। নাগরদোলা, ট্রেন ও মোটরসাইকেল রাইড,পায়রা নদীতে নৌকা ভ্রমণের বিশেষ ব্যবস্থা, স্বল্প খরচে বিনোদনের সুযোগ থাকায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

মেলার বিভিন্ন স্টলে কেনাকাটার পাশাপাশি খাবারের দোকানগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। বিক্রেতারা জানান, ফাস্টফুড, ফুচকা, খেলনা ও শৌখিন পণ্যের দোকানে বিক্রি হয়েছে সন্তোষজনক। ঈদের আমেজ থাকায় ক্রেতারাও হাসিমুখে কেনাকাটা করছেন।

সূর্য ডোবার সাথে সাথেই পাল্টে যায় মেলার চিত্র। বর্ণিল আলোকসজ্জায় ঝলমলিয়ে ওঠে পায়রা পাড়। আলোকোজ্জ্বল সেতু আর মেলার রঙিন আলোর প্রতিফলনে এক মায়াবী ও প্রাণবন্ত উৎসবস্থলের সৃষ্টি হয়, যা পর্যটকদের মুগ্ধ করছে।

প্রেসক্লাব দুমকি সূত্রে জানা গেছে, স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের সুস্থ বিনোদনের কথা মাথায় রেখেই মাসব্যাপী এই আয়োজন। মেলার পরিবেশ সুষ্ঠু রাখতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের সার্বক্ষণিক টহল বজায় রয়েছে।

আয়োজকদের নিজস্ব ভলান্টিয়ার টিম শৃঙ্খলা রক্ষায় কাজ করছে ,এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দর্শনার্থীরা মেলা উপভোগ করছেন। আগামী দিনগুলোতে মেলায় আরও নতুন ও আকর্ষণীয় ইভেন্ট যুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

জসিম/দুমকি/সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.