বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কক্সবাজারে পুকুর থেকে যুবতীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১০:০২ পিএম

আপডেট: ২৪ মার্চ ২০২৬, ১০:০২ পিএম

কক্সবাজারে পুকুর থেকে যুবতীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় একটি পুকুর থেকে শাহেনা বেগম (২২) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহেনা বেগম মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সর্দারপাড়া গ্রামের মৃত আবুল কাসেমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। বিকেলে পুলিশ তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।

চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) ফরিদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শাহেনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং পুকুরে নেমে আর উঠতে পারেননি। এ ঘটনায় একটি সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শাহীন/কক্সবাজার/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.