সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ধুনটে শিয়ালের আক্রমনে আহত সাংবাদিক

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১২:০৯ পিএম

আপডেট: ৩০ মার্চ ২০২৬, ১২:০৯ পিএম

ধুনটে শিয়ালের আক্রমনে আহত সাংবাদিক

বগুড়ার ধুনট উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কে শিয়ালের উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এ ঘটনায় সন্ধ্যার পর জনসাধারণের চলাচলে আতঙ্ক বিরাজ করছে। 

স্থানীয়দের অভিযোগ, রাত নামলেই দলবেঁধে শিয়াল রাস্তায় অবস্থান নেয়। অনেক ক্ষেত্রে যানবাহনের হর্ণ বাজিয়েও তাদের সরানো যায় না, বরং উল্টো সামনে এগিয়ে আসার ঘটনাও ঘটছে। এতে পথচারী ও মোটরসাইকেল আরোহীদের জন্য গ্রামীণ সড়কগুলো ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। 

সম্প্রতি ধুনটের ফড়িংহাটা গ্রামের ‘দৈনিক সকালের সময়’ পত্রিকার সাংবাদিক রবিউল ইসলাম রবি শেয়ালের আক্রমনে গুরুতর আহত হওয়ার ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে। 

আক্রমনের শিকার রবিউল বলেন,  রাতে এশার নামাজ আদায় শেষে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সড়কে ৪ থেকে ৫টি শিয়াল আমার সামনে এসে দাড়ায়। এ সময় মোটরসাইকেলের হর্ণ বাজালেও শিয়ালগুলোকে রাস্তা থেকে সরানো যাচ্ছিলো না। একপর্যায়ে একটি শিয়াল হঠাৎ মোটরসাইকেলের সামনের চাকায় ধাক্কা দিলে আমি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ি। এতে গুরুতর আহত হই। দুই হাত ও দুই পা কেটে-ছিড়ে রক্তপাত হয়। এছাড়া বুকে আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসক। একই সঙ্গে শারীরিক অবস্থার উন্নতি হলে বুকে এক্স-রে করিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সেবনেরও পরামর্শ দেন।

পথচারী আলমগীর হোসেন বলেন, আমিও প্রায় এ রাস্তা দিয়ে চলাচলের সময় শিয়ালের বাধার মুখে পরেছি। বাজার নিয়ে যাওয়ার সময় তাদের আক্রমনে ব্যাগ রেখেই চলে যেতে হয়েছে।

স্কুল পড়ুয়া সানজিদা বলেন, আমরা স্কুলে যাওয়া-আসার সময় শেয়ালের উপদ্রব দেখতে পাই। একা একা চলতে খুবই ভয় লাগে। প্রশাসনের উচিৎ এদের নিয়ন্ত্রণ করা।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ধুনটের বিভিন্ন গ্রামীণ সড়কে শিয়ালের উপদ্রব দিন দিন বাড়ছে, যা জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। 
 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.