বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইয়ুথ ক্রিকেট লীগ উদ্বোধন

সরকার ক্রীড়ার উন্নয়নে কাজ করছে: জেলা প্রশাসক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৯:৫৪ এএম

আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৯:৫৪ এএম

সরকার ক্রীড়ার উন্নয়নে কাজ করছে: জেলা প্রশাসক

বিসিবির গেম ডেভেলপমেন্ট এর অধীনে কক্সবাজারে শুরু হয়েছে ইয়ুথ ক্রিকেট লীগ ২০২৫-২৬। সোমবার (৩০ মার্চ) সকালে কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে এই লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।

এসময় তিনি বলেন, নতুন সরকারের প্রধানমন্ত্রী প্রতিটি ক্ষেত্রে নতুন প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। তেমনি ভাবে ক্রিড়ার উন্নয়নেও কাজ করবে সরকার। কক্সবাজারের খেলাধুলার প্রতি সরকার আরো মনোযোগী হবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, কক্সবাজারের যুব সমাজ এখানকার স্টেডিয়ামে খেলাধুলা করে আগামীর ক্রিকেটকে নেতৃত্ব দিবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব, সাবেক তারকা ক্রিকেটার মেহরাব হোসেন অপি, হান্নান সরকার, ইলিয়াস সানি, জেলা ক্রীড়া কর্মকর্তা আলাউদ্দিন, আশরাফুল সুজনসহ বিসিবির কর্মকর্তা, খেলোয়াড়সহ সংশ্লিষ্টরা।

বাংলাদেশের ইস্ট, ওয়েস্ট, নর্থ, সেন্ট্রাল এই চারটি জোনে ভাগকরে মোট ৬০ জন বাছাইকৃত ক্রিকেটারদের নিয়ে শুরু হওয়ায় লংগার ভার্সনের এই লীগ শেষ হবে ১৪ এপ্রিল।

বিসিবির বয়স ভিত্তিক বিভাগের কোচ ও জাতীয় দলের সাবেক খেলোয়াড় হান্নান সরকার জানান, বিসিবির অধীনে গেম ডেভেলপমেন্ট আয়োজনে এই লীগে মুলত বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ক্রিকেটাররা অংশ নিচ্ছে।

এই লীগের মাধ্যমে খেলোয়াড়দের দুর্বল ও সবল দিক গুলো পর্যবেক্ষন ও যাচাই বাছাই করা হবে। যারা ভালো করবে তারা সামনে বয়স ভিত্তিতে জাতীয় ও আন্তর্জাতিক বড় খেলায় অংশ নিবে। আর যারা একটু পিছিয়ে থাকবে তাদের উন্নয়নে গেম ডেভেলপমেন্ট কাজ করবে। এই লীগের মাধ্যমে মুলতো খেলোয়াড়দের সক্ষমতা পর্যবেক্ষন করা হয়।  পয়েন্ট ভিত্তিতে যে দল এগিয়ে থাকবে সে দলই চ্যাম্পিয়ন হবে এবং ১৫ এপ্রিল থেকে শুরু হবো ওয়ানডে ম্যাচ।
 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.