সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শার্শায় এস এ পরিবহনের কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৭:৩৯ পিএম

আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৭:৩৯ পিএম

শার্শায় এস এ পরিবহনের কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ

যশোরের শার্শা উপজেলার আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকায় সোমবার (৩০ মার্চ) রাতে এস এ পরিবহন কুরিয়ার এর ঢাকা গামী কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে।

পূর্ব পরিকল্পিত গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা কাভার্ডভ্যানটি আটক করেন। পরে টাস্কফোর্সের তল্লাশীতে কাগজপত্রবিহীন ভারতীয় পণ্য জব্দ করা হয়। তল্লাশীর সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম এবং শার্শা থানার এস আই পায়েল কুন্ডু।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে: বিভিন্ন প্রকার চকলেট, ফেসওয়াশ, সিসা তেল, পন্ডস সুপার লাইট জেল, ওয়েভ কন্ডিশনার, দুলহান তেল, প্রোটিন পাউডার

এসব পণ্যের সিজার মূল্য ৮৮,২৩,০০০ টাকা। মালামাল বর্তমানে বেনাপোল কাস্টমস হাউসের আটক শাখায় রাখা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের নবাগত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানী রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বেনাপোল সীমান্তে এস এ পরিবহন কুরিয়ার চোরাচালানীদের সুবিধা দিয়ে আসছে। এর আগেও ২৪ জানুয়ারি এবং ৩১ মার্চে একই পরিবহনের কাভার্ডভ্যানে ৮০ লাখ থেকে ১ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.