বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অভিযান, ৫০ হাজার জরিমানা

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পিএম

আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পিএম

জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অভিযান, ৫০ হাজার জরিমানা

কক্সবাজারের উখিয়া উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১ এপ্রিল) বিকাল ৫টা থেকে উপজেলার তিনটি পেট্রোল পাম্পে একযোগে এই অভিযান শুরু হয়। অভিযানে জ্বালানি তেলের মজুত ও বিতরণ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

এ সময় পালংখালী পেট্রোল পাম্পে তথ্য গোপন করে অতিরিক্ত জ্বালানি তেল মজুত রাখার অভিযোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ইউসুফ এন্ড ব্রাদার্স নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি এবং বাজারে অনিয়ম প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “কেউ যদি জ্বালানি তেল মজুত বা বিতরণে কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.