রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বকশীগঞ্জে ৫০ লিটার ডিজেল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পিএম

আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পিএম

বকশীগঞ্জে ৫০ লিটার ডিজেল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা

জামালপুরের বকশীগঞ্জে প্রশাসনের অভিযানে এক দোকান থেকে ৫০ লিটার ডিজেল তেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামের দাম্বুলের মোড়ে সোলায়মানের দোকানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, আইরমারী গ্রামের সোলায়মানের দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করা হচ্ছে। খবর পেয়ে বিকেলে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

এ সময় ওই দোকান থেকে ৫০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। চলমান সংকটে বেশি মূল্যে বিক্রির উদ্দেশ্যে ডিজেলগুলো মজুত করা হয়েছিল। ডিজেল জব্দের পর দোকানমালিক সোলায়মানকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।

পরে উদ্ধারকৃত ডিজেল ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করা হয়।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.