রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজশাহীতে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি, জরিমানা

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম

আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম

রাজশাহীতে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি, জরিমানা

রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলিপুর বাজারে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ঝটিকা অভিযান পরিচালনা করে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। 

শনিবার (৪ এপ্রিল) পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। 

অভিযানে একটি দোকান থেকে অবৈধভাবে মজুতকৃত ৫০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই তেল তাৎক্ষণিকভাবে উপস্থিত সাধারণ ক্রেতাদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিতরণ করে দেওয়া হয়েছে। ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০’ ধারায় মামলা দায়ের করে জরিমানা করা হয় ত্রিশ হাজার টাকা।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু জানান, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করছে—এমন সংবাদের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। 

তিনি বলেন, “অধিক মূল্যে পণ্য বিক্রি এবং সরকারি নির্দেশনা অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।” 

সবুজ/রাজশাহী/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.