রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

জনসম্মুখে বৃদ্ধকে ন্যাড়া করে ভিডিও ছড়ানো অভিযোগ

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পিএম

আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পিএম

জনসম্মুখে বৃদ্ধকে ন্যাড়া করে ভিডিও ছড়ানো অভিযোগ

ঝালকাঠির নলছিটিতে পকেটমার সন্দেহে এক বৃদ্ধকে মাথা ন্যাড়া করে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।

শনিবার (৪ এপ্রিল) নলছিটি উপজেলার নাচনমহল বাজারে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সাপ্তাহিক হাটে বাজার করতে আসা পাশ্ববর্তী রানাপাশা এলাকার বাসিন্দা রুস্তম আলী ফরাজীর পকেট থেকে ১ হাজার ৫০০ টাকা চুরির অভিযোগে ওই বৃদ্ধকে আটক করা হয়। তবে অভিযুক্ত বৃদ্ধ নিজের নাম-পরিচয় প্রকাশ করেননি বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, ঘটনার পর পান্নু হাওলাদারসহ কয়েকজন ব্যক্তি তাকে পাশের একটি সেলুনে নিয়ে গিয়ে মাথার একাংশ ন্যাড়া করে দেন। এ সময় উপস্থিত কয়েকজন ব্যক্তি পুরো ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

স্থানীয় সচেতন নাগরিকরা এ ঘটনাকে চরম মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা উচিত ছিল।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম জানান, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আমিনুল/ঝালকাঠি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.