‘জরুরি পণ্য’ বহনকারী জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেবে বলে জানিয়েছে ইরান।
শনিবার (৪ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ইরান জানিয়েছে তারা ‘জরুরি পণ্য’ বহনকারী জাহাজ চলাচলের জন্য এই গুরুত্বপূর্ণ জলপথটি উন্মুক্ত রাখবে।
ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখায় বিশ্বব্যাপী জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। বিশ্বনেতারা এই প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অবশ্য কিছু বাণিজ্যিক জাহাজ এখনো এই পথ দিয়ে যাতায়াত করতে পারছে।
ইরান আগেই জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের স্বার্থসংশ্লিষ্ট এবং তাদের মিত্রদের ছাড়া অন্যদের জাহাজ এই জলপথ দিয়ে যাতায়াত করতে পারবে।
সূত্র: সিএনএন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









