বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পিএম

আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পিএম

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

কক্সবাজার শহর ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ও দুপুরে এ দুর্ঘটনাগুলি ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার শহরের বাইপাস সড়কের বিকাশ বিল্ডিং এলাকার মোটরসাইকেল গ্যারেজকর্মী মোহাম্মদ কামরুল (১৮), বিজিবি ক্যাম্প এলাকায় বসবাসকারী মহেশখালী উপজেলার কামাল উদ্দিন (৩৫) এবং টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার ইসহাক আহমদ (৬৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল এক পথচারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীও ছিটকে পড়ে। বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা আহত দুজনকে চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

সকালে, টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকায় এক মোটরসাইকেল দুর্ঘটনায় ইসহাক আহমদ নিহত হন। তিনি সড়ক পারাপারের সময় ধাক্কা পান। দুর্ঘটনার পর মোটরসাইকেল আরোহীরা পালিয়ে গেলেও যানবাহন জব্দ করা হয়েছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শহীদুল আলম জানিয়েছেন, নিহতদের মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.