বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা শেষে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো. আবুল কালাম আজাদ ৪৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি পদে শেখ মেহেদী হাসান শাহীন ৪৮৯ ভোট পেয়ে প্রথম বিজয়ী এবং সৈয়দ মাসুম মিয়া রেজা ৪২৬ ভোট পেয়ে দ্বিতীয় বিজয়ী হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ ইমন ৪৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অর্থ-সম্পাদক পদে জাহিদুল ইসলাম পান্না ৪৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
যুগ্ম-সম্পাদক পদে মো. তারেক আল ইমরান ৪৬২ ভোট পেয়ে প্রথম বিজয়ী এবং সাইয়েদ রহমান সোহেল ৪০২ ভোট পেয়ে দ্বিতীয় বিজয়ী হয়েছেন।
এ ছাড়া নির্বাহী সদস্য পদে হারুন অর রশিদ, সাইফুল আলম, পারভেজ বেপারী ও গোলাম মোর্তজা তপু বিজয়ী হয়েছেন।
নির্বাচনের সার্বিক তত্ত্বাবধানে থাকা নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক সাদিকুর রহমান বেসরকারি ফলাফল নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং আইনজীবীদের ব্যাপক অংশগ্রহণ ছিল।
বেসরকারি ফলাফল ঘোষণার পর বিজয়ীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। আনুষ্ঠানিক ফলাফল শিগগিরই ঘোষণা করা হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









