বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

টেকনাফে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পিএম

আপডেট: ০৩ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পিএম

টেকনাফে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ১১৮ কোটি ১০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, আউটপোস্ট বাহারছড়া এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ওই এলাকার দুটি গুদাম তল্লাশি করে প্রায় ৬০ লাখ মিটার অবৈধ চরঘেরা জাল, ৪০ লাখ মিটার কারেন্ট জাল এবং ২০টি বেহুন্দি জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক মূল্য প্রায় ১১৮ কোটি ১০ লাখ টাকা।

তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে জব্দকৃত অবৈধ জালসমূহ টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.