রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

জ্বালানি নিয়ে অহেতুক আতঙ্কিত না হয়ে সাশ্রয়ী হোন: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পিএম

আপডেট: ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পিএম

জ্বালানি নিয়ে অহেতুক আতঙ্কিত না হয়ে সাশ্রয়ী হোন: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি নিয়ে অহেতুক আতঙ্কিত না হয়ে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়ে বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘আমরা যদি সশ্রয়ী হতে পারি তাহলে জ্বালানি কম আমদানি করতে হবে। এতে আমাদের বৈদেশিক মুদ্রার খরচ হবে কম।’

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সিলেটের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি কারণ সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, সৌদি আরবসহ যেসব জায়গা থেকে এলপিজি গ্যাস আমদানি করা হয়, সেখানেই দাম বৃদ্ধি পাওয়ায় দেশে এলপিজি গ্যাসের  দাম বেড়েছে। তবে যতক্ষণ পর্যন্ত অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকবে ততক্ষণ পর্যন্ত জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকবে বলেন তিনি।

অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার ব্যাপারে তিনি বলেন, ছয়টার পর থেকে পিক আওয়ার শুরু হয়। সেই সময়টা যদি আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারি তাহলে বাড়তি খরচ থেকে আমরা রক্ষা পাবো। আপদকালীন পরিস্থিতিতে সরকার কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বলে জানান মন্ত্রী।

শিল্পের উৎপাদন জ্বালানির কারণে কমার সুযোগ নেই জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, যে সমস্ত শিল্প গ্যাসের দ্বারা পরিচালিত হয় সে সমস্ত শিল্পে গ্যাস সরবরাহ স্বভাবিক রাখা হয়েছে।

জাপানের সাথে একটি ইকোনমিক পার্টানারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা আশা করছি আগামীতে জাপানি বিনিয়োগে বাড়বে। আমরা অনেকগুলো দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরের জন্য প্রস্তুতি নিচ্ছি; এগুলো সম্পন্ন হলে এলডিসি গ্যাজুয়েশনের পরেও আমরা বিভিন্ন দেশে আমাদের পণ্য প্রবেশের ক্ষেত্রে প্রেফার ট্রিটমেন্ট পাব।

এরআগে, বিকেল চারটায় নিজ বাসভবনে সিলেটের স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন, এহতেশামুল হক চৌধুরী, সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিম, আব্দুল হাদি পাভেল, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।

রাহাত/সিলেট/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.