বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ছাত্রলীগের গোপন বৈঠকের অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ৪ শিক্ষার্থী পুলিশ হেফাজতে

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পিএম

আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ৪ শিক্ষার্থী পুলিশ হেফাজতে

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠকের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার সাবেক শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার (৩ মার্চ) আনুমানিক রাত সাড়ে ১১টায় বরিশাল নগরের রূপাতলী হাউজিং এলাকার একটি বাসা থেকে তাদের আটক করে পুলিশ থানায় নিয়ে যায়।

পুলিশ হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৭ ও ২০১৮ সেশনের শিক্ষার্থী মাহমুদুল হাসান তমাল, একই বিভাগের সাবেক শিক্ষার্থী আদনান খান ইমন, সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র মইদুর রহমান বাকী এবং বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী রাকিব হাসান রনি।

জানা গেছে, নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী হাউজিং এলাকার ছায়া নিকেতন ভবনের একটি ফ্ল্যাটে তারা অবস্থান করছিলেন। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গোপন বৈঠক চলছে, এমন অভিযোগ তুলে বাসাটি অবরুদ্ধ করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে চারজনকে থানায় নিয়ে যায়।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দাবি করেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে যারা আগে ছাত্রলীগের নেতৃত্ব দিতো তারা পুনরায় সংগঠিত হয়ে আধিপত্য বিস্তারের জন্য গোপন বৈঠক করছিল। এছাড়া ওই বাসায় মাদক সেবন ও মাদক ব্যবসা হয় বলেও অভিযোগ করেন তিনি।

তবে অভিযুক্ত মাহমুদুল হাসান তমাল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রদলের কিছু নেতাকর্মী চাঁদাবাজির উদ্দেশ্যে বাসায় এসেছিল। চাঁদাবাজিতে বাধা দেওয়ার কারণেই তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে পরিস্থিতি তৈরি করা হয়েছে।

অন্যদিকে মইদুর রহমান বাকী বলেন, তিনি এক বছর আগে ছাত্রলীগের রাজনীতি ছেড়ে দিয়েছেন এবং তার কোনো পদও ছিল না। তারা মাঝে মাঝে ক্যাম্পাসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে একত্রিত হন, এর সঙ্গে কোনো ষড়যন্ত্রের সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে বরিশাল মহানগর কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জীব কুমার নাথ বলেন, চারজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.