রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১২ পিএম

আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১২ পিএম

খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালের বানারীপাড়ায় খাল থেকে নির্মাণ শ্রমিক ইউনুস আলীর (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার বাজার সংলগ্ন খাল থেকে লাশ উদ্ধার করা হয়। 

স্থানীয়দের তথ্য অনুযায়ী, শুক্রবার (৩ এপ্রিল) বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। ইউনুস আলী সৈয়দকাঠী ইউনিয়নের ইন্দেরহাওলা ব্রিজ নির্মাণ কাজের শ্রমিক ছিলেন এবং তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলায়।

স্থানীয়রা জানান, খালে লাশ ভাসতে দেখে তারা দ্রুত থানায় খবর দেন। বানারীপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা হাসপাতাল মর্গে পাঠায়।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, খালে ভাসমান অবস্থায় নির্মাণ শ্রমিক ইউনুস আলীর লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি এখন তদন্তাধীন রয়েছে। আমরা দ্রুত এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছি।

মজিবুর রহমান আরো বলেন, প্রাথমিকভাবে কোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধের দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অলি/বরিশাল/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.